মুক্তিযুদ্ধে অবিনাশী ঘটনামালা

মুক্তিযুদ্ধে অবিনাশী ঘটনামালা
প্রকাশিত হয়েছে নতুন বই:
‘মুক্তিযুদ্ধের অবিনাশী ঘটনামালা’
প্রচ্ছদ : মোস্তাফিজ কারিগর
প্রকাশক: কথাপ্রকাশ
মোট পৃষ্ঠা : ২৪০
প্রকাশকাল: ডিসেম্বর ২০২৫
মুদ্রিত মূল্য: ৫০০/-,বিক্রয় মূল্যা: ৩৭৫/-
অর্ডার করতে লিংক: https://kathaprokash.com/book/1437
ফেসবুকে অর্ডার করতে: Kathaprokash
হটলাইন: 01324254631
মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের ইতিহাস, আমাদের শেকড়। মুক্তিযুদ্ধের ইতিহাস সূর্যের মতোই সত্য ও অবিনাশী। উনিশশ একাত্তরে মুক্তির লড়াইয়ে আমাদের বিজয়ের পেছনে ছিল বহু মানুষের দুঃসাহসী অংশগ্রহণ। এই গ্রন্থে মুক্তিযোদ্ধাদের ভাষ্য থেকে যুদ্ধকালীন ছোটো ছোটো নানা ঘটনা সরল গদ্যে তুলে ধরা হয়েছে। বইটির লেখাগুলো পাঠককে চুম্বকের মতো নিয়ে যাবে ঐতিহাসিক একাত্তরের গহিনে। পাঠকের চিন্তার জগৎকেও তা প্রবলভাবে আলোড়িত করবে। কত কষ্ট ও ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা-এ গ্রন্থের লেখাগুলো সেটিকেও বিমূর্ত করেছে।

‘মুক্তিযুদ্ধে অবিনাশী ঘটনামালা’ গবেষণাগ্রন্থটি প্রকাশ করেছে কথাপ্রকাশ। কথাপ্রকাশের কর্ণধার জসিম উদ্দিন বলেন, ‘মুক্তিযুদ্ধের বিস্মৃত ইতিহাস তুলে আনার প্রয়াসে লেখক ও গবেষক সালেক খোকন কাজ করছেন এক যুগেরও অধিক সময় ধরে। নিভৃতচারী এ লেখক মুক্তিযুদ্ধে আমাদের গৌরব, বেদনা ও সাহসের ইতিহাস শোনাতে ব্রতী হয়েছেন, যা ছিল অন্তরালে। মুক্তিযুদ্ধের নির্মোহ ইতিহাস বিনির্মাণে তার যে অঙ্গীকার ও প্রয়াস অব্যাহত রয়েছে তারই ধারাবাহিকতায় প্রকাশ হলো তার নতুন গবেষণাগ্রন্থ ‘মুক্তিযুদ্ধের অবিনাশী ঘটনামালা।’বইটি নিঃসন্দেহে বর্তমান ও আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে উৎসাহিত করবে। বইটি সেই সব বাঙালির সংগ্রহে রাখার মতো, যারা দেশকে নিয়ে ভাবেন, দেশকে ভালোবাসেন প্রজন্ম থেকে প্রজন্ম।’
বইটি নিয়ে গণমাধ্যমের সংবাদসমূহ:
দেশ রূপান্তরে প্রকাশিত বই-আলোচনা: মুক্তিযুদ্ধের অজানা ঘটনাগুলো
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কিডজে: মুক্তিযুদ্ধের ভেতরের ইতিহাস নিয়ে সালেক খোকনের নতুন বই
বাংলট্রিবিউনে: প্রকাশিত হয়েছে ‘মুক্তিযুদ্ধে অবিনাশী ঘটনামালা’

রাইজিংবিডি ডটকমে: প্রকাশিত হয়েছে `মুক্তিযুদ্ধের অবিনাশী ঘটনামালা’
জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমে: প্রকাশিত হলো সালেক খোকনের ‘মুক্তিযুদ্ধে অবিনাশী ঘটনামালা’
খোলাকাগজে: প্রকাশিত হয়েছে ‘মুক্তিযুদ্ধের অবিনাশী ঘটনামালা’
বৈশাখি টিভি: প্রকাশিত হলো সালেক খোকনের নতুন গবেষণাগ্রন্থ ‘মুক্তিযুদ্ধে অবিনাশী ঘটনামালা’
আরটিভি : সালেক খোকনের গবেষণাগ্রন্থ ‘মুক্তিযুদ্ধে অবিনাশী ঘটনামালা’ প্রকাশিত
বাংলিএইজ ডটকমে: প্রকাশিত হলো সালেক খোকনের নতুন গবেষণাগ্রন্থ ‘মুক্তিযুদ্ধে অবিনাশী ঘটনামালা’
দীপ্ত নিউজ: প্রকাশিত হলো সালেক খোকনের নতুন গবেষণাগ্রন্থ ‘মুক্তিযুদ্ধে অবিনাশী ঘটনামালা’
© 2025, https:.




