প্রকাশিত গ্রন্থ

মুক্তিযুদ্ধে অবিনাশী ঘটনামালা

মুক্তিযুদ্ধে অবিনাশী ঘটনামালা

প্রকাশিত হয়েছে নতুন বই:

‘মুক্তিযুদ্ধের অবিনাশী ঘটনামালা’

প্রচ্ছদ : মোস্তাফিজ কারিগর

প্রকাশক: কথাপ্রকাশ

মোট পৃষ্ঠা : ২৪০

প্রকাশকাল: ডিসেম্বর ২০২৫

মুদ্রিত মূল্য: ৫০০/-,বিক্রয় মূল্যা: ৩৭৫/-

অর্ডার করতে লিংক: https://kathaprokash.com/book/1437

ফেসবুকে অর্ডার করতে: Kathaprokash

হটলাইন: 01324254631

মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের ইতিহাস, আমাদের শেকড়। মুক্তিযুদ্ধের ইতিহাস সূর্যের মতোই সত্য ও অবিনাশী। উনিশশ একাত্তরে মুক্তির লড়াইয়ে আমাদের বিজয়ের পেছনে ছিল বহু মানুষের দুঃসাহসী অংশগ্রহণ। এই গ্রন্থে মুক্তিযোদ্ধাদের ভাষ্য থেকে যুদ্ধকালীন ছোটো ছোটো নানা ঘটনা সরল গদ্যে তুলে ধরা হয়েছে। বইটির লেখাগুলো পাঠককে চুম্বকের মতো নিয়ে যাবে ঐতিহাসিক একাত্তরের গহিনে। পাঠকের চিন্তার জগৎকেও তা প্রবলভাবে আলোড়িত করবে। কত কষ্ট ও ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা-এ গ্রন্থের লেখাগুলো সেটিকেও বিমূর্ত করেছে।

প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর

‘মুক্তিযুদ্ধে অবিনাশী ঘটনামালা’ গবেষণাগ্রন্থটি প্রকাশ করেছে কথাপ্রকাশ। কথাপ্রকাশের কর্ণধার জসিম উদ্দিন বলেন, ‘মুক্তিযুদ্ধের বিস্মৃত ইতিহাস তুলে আনার প্রয়াসে লেখক ও গবেষক সালেক খোকন কাজ করছেন এক যুগেরও অধিক সময় ধরে। নিভৃতচারী এ লেখক মুক্তিযুদ্ধে আমাদের গৌরব, বেদনা ও সাহসের ইতিহাস শোনাতে ব্রতী হয়েছেন, যা ছিল অন্তরালে। মুক্তিযুদ্ধের নির্মোহ ইতিহাস বিনির্মাণে তার যে অঙ্গীকার ও প্রয়াস অব্যাহত রয়েছে তারই ধারাবাহিকতায় প্রকাশ হলো তার  নতুন গবেষণাগ্রন্থ ‘মুক্তিযুদ্ধের অবিনাশী ঘটনামালা।’বইটি নিঃসন্দেহে বর্তমান ও আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে উৎসাহিত করবে। বইটি সেই সব বাঙালির সংগ্রহে রাখার মতো, যারা দেশকে নিয়ে ভাবেন, দেশকে ভালোবাসেন প্রজন্ম থেকে প্রজন্ম।’

বইটি নিয়ে গণমাধ্যমের সংবাদসমূহ:

দেশ রূপান্তরে প্রকাশিত বই-আলোচনা:  মুক্তিযুদ্ধের অজানা ঘটনাগুলো

 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কিডজে: মুক্তিযুদ্ধের ভেতরের ইতিহাস নিয়ে সালেক খোকনের নতুন বই

বাংলট্রিবিউনে: প্রকাশিত হয়েছে ‘মুক্তিযুদ্ধে অবিনাশী ঘটনামালা’

রাইজিংবিডি ডটকমে: প্রকাশিত হয়েছে `মুক্তিযুদ্ধের অবিনাশী ঘটনামালা’

জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমে: প্রকাশিত হলো সালেক খোকনের ‘মুক্তিযুদ্ধে অবিনাশী ঘটনামালা’

খোলাকাগজে: প্রকাশিত হয়েছে ‘মুক্তিযুদ্ধের অবিনাশী ঘটনামালা’

বৈশাখি টিভি: প্রকাশিত হলো সালেক খোকনের নতুন গবেষণাগ্রন্থ ‘মুক্তিযুদ্ধে অবিনাশী ঘটনামালা’

আরটিভি : সালেক খোকনের গবেষণাগ্রন্থ ‘মুক্তিযুদ্ধে অবিনাশী ঘটনামালা’ প্রকাশিত

বাংলিএইজ ডটকমে: প্রকাশিত হলো সালেক খোকনের নতুন গবেষণাগ্রন্থ ‘মুক্তিযুদ্ধে অবিনাশী ঘটনামালা’

দীপ্ত নিউজ: প্রকাশিত হলো সালেক খোকনের নতুন গবেষণাগ্রন্থ ‘মুক্তিযুদ্ধে অবিনাশী ঘটনামালা’

 

© 2025, https:.

এই ওয়েবসাইটটি কপিরাইট আইনে নিবন্ধিত। নিবন্ধন নং: 14864-copr । সাইটটিতে প্রকাশিত/প্রচারিত কোনো তথ্য, সংবাদ, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Show More

Salek Khokon

সালেক খোকনের জন্ম ঢাকায়। পৈতৃক ভিটে ঢাকার বাড্ডা থানাধীন বড় বেরাইদে। কিন্তু তাঁর শৈশব ও কৈশোর কেটেছে ঢাকার কাফরুলে। ঢাকা শহরেই বেড়ে ওঠা, শিক্ষা ও কর্মজীবন। ম্যানেজমেন্টে স্নাতকোত্তর। ছোটবেলা থেকেই ঝোঁক সংস্কৃতির প্রতি। নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত। যুক্ত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র ও থিয়েটারের সঙ্গেও। তাঁর রচিত ‘যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য’ গ্রন্থটি ২০১৫ সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক মৌলিক গবেষণা গ্রন্থ হিসেবে ‘কালি ও কলম’পুরস্কার লাভ করে। মুক্তিযুদ্ধ, আদিবাসী ও ভ্রমণবিষয়ক লেখায় আগ্রহ বেশি। নিয়মিত লিখছেন দেশের প্রথম সারির দৈনিক, সাপ্তাহিক, ব্লগ এবং অনলাইন পত্রিকায়। লেখার পাশাপাশি আলোকচিত্রে নানা ঘটনা তুলে আনতে ‘পাঠশালা’ ও ‘কাউন্টার ফটো’ থেকে সমাপ্ত করেছেন ফটোগ্রাফির বিশেষ কোর্স। স্বপ্ন দেখেন মুক্তিযুদ্ধ, আদিবাসী এবং দেশের কৃষ্টি নিয়ে ভিন্ন ধরনের তথ্য ও গবেষণামূলক কাজ করার। সহধর্মিণী তানিয়া আক্তার মিমি এবং দুই মেয়ে পৃথা প্রণোদনা ও আদিবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button