আলোকচিত্র
‘রক্তরেখায় বাংলাদেশের’ দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

পরাধীনতার শিকল ভেঙে বাঙালির রক্তে রাঙা স্বাধীনতার ইতিহাসকে তিন খণ্ডের সংকলনে মলাটবদ্ধ করে ‘রক্তরেখায় বাংলাদেশ’ প্রকাশ করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ‘রক্তরেখায় বাংলাদেশ’ সংকলনের দ্বিতীয় খন্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাঁ থেকে সম্পাদনা পর্ষদের সদস্য সিরাজুল ইসলাম আবেদ, সালেক খোকন, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম স্বপন, শহীদ সন্তান তপু রায়হান, ‘মুক্তিযুদ্ধের বন্ধু’ জুলিয়ান ফ্রান্সিস, মুক্তিযোদ্ধা লিনু হক, সংকলনের প্রধান তৌফিক ইমরোজ খালিদী, সম্পাদনা পর্ষদের সদস্য রাজীব নূর, অনুষ্ঠানের সঞ্চালক কাজী সারাহ সাদীয়া নূর স্বর্ণ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক জাহিদুল কবির।
সংকলনটির দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন হয় ৩১ জানুয়ারি শনিবার সন্ধ্যায়। প্রথম খণ্ড প্রকাশিত হয়েছিল বিজয়ের দিন ১৬ ডিসেম্বর।
ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
© 2026, https:.




