বই-আলোচনা
অপারেশন কিলোফ্লাইট

ছোট্ট ছেলে আলম যখন ক্লাস সেভেনের ছাত্র তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গিয়ে কার্জন হলে দেখেছিল একটি পুরনো ফাইটার প্লেন। সেই থেকে তার মাথায় ঢুকে গেল প্লেন আর পাইলট হওয়ার চিন্তা। প্লেনের বই পড়ে, ছবি দেখে। পড়াশোনাতেও ভালো ছিল। পাইলট হওয়ার পরীক্ষা দিয়ে ঠিকই জায়গা করে নেন বিমান বাহিনীতে। সেদিনের সেই ক্লাস সেভেনের ছাত্রের সম্পূর্ণ নাম শামসুল আলম। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে উপাধি দেয় ‘বীর উত্তম’।
কী সেই অসাধারণ কীর্তি? ক্যাপ্টেন শামসুল আলম ও তার দল এক অসম্ভব অপারেশন করেন তার নাম অপারেশন কিলোফ্লাইট। এর ফলে পাকিস্তানি সেনাবাহিনীর তেল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে তাদের চলাচলও প্রায় বন্ধ হয়ে যায়। তারা এই অপারেশন পরিচালনার জন্য বিমান নিয়ে প্রায় নয় ঘণ্টা উড়েছিলেন। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কেউ এত সময় আকাশে উড়ে অপারেশন করেনি। একাত্তরে আমাদের বীর মুক্তিযোদ্ধারা এমন অনেক কিছুই করেছিলেন, যা পৃথিবীতে কখনো হয়নি। সেই ছোট্ট আলম কীভাবে ইতিহাস সৃষ্টি করল সেটা জানতে পারবে ‘অপারেশন কিলোফ্লাইট’ বইয়ে। বইটির পাতায় পাতায় রোমাঞ্চ!
লেখাটি প্রকাশিত হয়েছে দেশ রূপান্তরে, প্রকাশকাল: ৬ ডিসেম্বর ২০২৫
© 2025, https:.